কিভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন চকলেট ব্রাউনি
উপকরণ
ময়দা ১/২ কাপ,
ডিম ২টি,
তেল ১/২ কাপ,
চিনি ১/২ কাপ,
কর্নফ্লাওয়ার ১/৪ কাপ,
চকলেট কালার ১ টেবিল চামচ,
বাদাম ১ কাপ,
কোকো পাউডার ৩ টেবিল চামচ,
কনডেন্সড মিল্ক ১/২ কাপ,
বেকিং পাউডার ১/২ চা চামচ।
প্রণালী
একটি বাটিতে দুটি ডিম ভেঙ্গে তা বিট করে নিতে হবে। এরপর চিনি দিয়ে ৫ মিনিট খুব ভালো করে বিট করতে হবে। এরপর আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়ে আরও এক মিনিট বিট করার পর ময়দা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে ডিমের মিশ্রণে চেলে দিয়ে দিয়ে দিতে হবে। এরপর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে।
এবার তেলের মধ্যে চকলেট কালার চকলেট ফ্লেভার ও কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্বশেষে বাদাম কুঁচি দিয়ে হালকাভাবে কেকের মিশ্রনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর একটি লম্বা ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে হালকা তেল মেখে ব্রাউনির মিশ্রণটি ঢেলে দিতে হবে। ১৬০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ২৫ থেকে ৩০ মিনিট বেক করে নিতে হবে। এভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন চকলেট ব্রাউনি।

Post a Comment